সোমবার, ১১ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করুন: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

আইন একটি মহৎ পেশা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, নিজেদের  মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে তবে দায়িত্ব পালনকালে রাজনীতির ঊর্ধ্বে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি আশা করেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে আইনজীবীরা দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করবেন।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। রাষ্ট্রপতি এ সময় আদালত চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান কিশোরগঞ্জের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় জনগণের দুর্ভোগ লাঘবে বিচারকগণ কিশোরগঞ্জে একটি বিদ্যুৎ আদালত স্থাপনের দাবি জানান।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102