সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

মৌলভীবাজারে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১ মার্চ সকালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে মৌলভীবাজার জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার ও উপস্থিত সকলে অস্থায়ী স্মৃতিস্তম্ভের কাছে এক মিনিট নীরবতা পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়। তিনি সভাপতির বক্তব্যে দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করেন।

এসময় মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কর্তব্যরত অবস্থায় নিহত এসআই কাঞ্চন দেব, কনস্টেবল ইমান আলী এবং কনস্টেবল হেলাল উদ্দিনের পরিবারবর্গের হাতে জেলা পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।

আজকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সিআইডি’র  বিশেষ পুলিশ সুপার নুতান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার(টুরিস্ট পুলিশ,মৌলভীবাজার জোন) সহিদুল ইসলাম এবং জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন পুলিশের বিভিন্ন স্তরের ১২১ সদস্য। ২০১৭ সাল থেকে এই দিনটি (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে হিসেবে পালন করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102