শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

এরশাদের জন্মদিন উপলক্ষে জাপার কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন ২০ মার্চ। এবার সাবেক রাষ্ট্রপতির জন্মদিন পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাপা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচিগুলো জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ মার্চ সকাল ৯ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকেল ৩টায় বনানী চেয়ারম্যান কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও স্মরণ সভা।

২২ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল ৩টায় স্মরণ সভা। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এছাড়াও জাতীয় পার্টির সারা বাংলাদেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় এরশাদের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত করার মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানিয়েছে।

জাপার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি এ আহ্বান জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102