রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের দাতা সদস্য

মাহমাদুর রশিদের ইন্তেকালে নেতৃবৃন্দের শোক

মোঃ আব্দুল হান্নান
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, লন্ডন বাংলা প্রেস ক্লাবের দাতা সদস্য আলহাজ্ব মাহমাদুর রশিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ।

ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মাহমাদুর রশীদ গত ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর মীরাবাজার আগপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন । ইন্না-লিল্লাহী ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা আগামীকাল ২রা মার্চ বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে । ওইদিন বাদ আসর দক্ষিণ সুরমার কুচাই পশ্চিমভাগ নওয়াগাঁও জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।

আলহাজ্ব মাহমাদুর রশীদ ছিলেন বিলেতে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্ট । ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির অগ্রযাত্রায় জনাব মাহমাদুর রশীদের অবদান অনস্বীকার্য। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও পরোপকারি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102