শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

চিকিৎসকদের রাষ্ট্রপতি

শুধু ব্যবসা করলে চলবে না, সেবা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

চিকিৎসকদের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে।

বুধবার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মেডিক্যাল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান এবং কলেজের পরিচালক ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি, কলেজের সব প্রফেসরসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102