সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দ নিষিদ্ধ করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ার রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞার জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার ২০০৫ সালে প্রণীত একটি আইনে সংশোধনী এনে এ নির্দেশ জারি করেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় ওয়েবসাইটে সংশোধনীর উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে, এ উদ্যোগ রুশ ভাষার সংরক্ষণে নতুন মাত্রা যুক্ত করবে। একইসাথে বিশ্বের দরবারে রুশ ভাষার আলাদা অবস্থান তৈরিতে সাহায্য করবে।

সংশোধিত আইনের ভাষ্য হলো, রাশিয়ায় রাষ্ট্রীয় নথিপত্রে কেবল রুশ ভাষাই ব্যবহার করতে হবে। তাতে এমন কোনো বিদেশি শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না, যেগুলো রুশ ভাষায় সর্বজন বিদিত নয়।

আইনে আরো বলা হয়েছে, অচিরেই রুশ ভাষার সাথে ব্যবহারযোগ্য বিদেশি শব্দাবলীর তালিকা প্রকাশ করা হবে। তবে বিদেশি শব্দের ব্যবহারে কোনো সাজার সম্মুখীন হতে হবে কিনা, ওই বিষয়ে সংশোধিত আইনে কিছু বলা হয়নি।

গতবছর ইউক্রেন যুদ্ধের পর থেকেই পুতিন বলে আসছেন, তিনি রাশিয়াকে দুর্নীতিগ্রস্ত পশ্চিমাদের কবল থেকে রক্ষা করতে চান। তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চায়। সূত্র: তাস নিউজ, ইন্ডিপেন্ডেন্ট

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102