রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ইইউর সাথে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি করল ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ টালবাহানার পর সোমবার অবশেষে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি ৷ ফলে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটেনের মূল ভূখণ্ড এবং প্রতিবেশী ইইউ সদস্য দেশ আইরিশ প্রজাতন্ত্রের বাণিজ্যের ক্ষেত্রে জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লেইন সোমবার এই চুক্তি চূড়ান্ত করেন ৷

বিবিসির প্রতিবেদনের বলা হয়েছে ‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক’ নামের সেই চুক্তির আওতায় ব্রিটেনের মূল ভূখণ্ড থেকে শুধু উত্তর আয়ারল্যান্ডের বাজারের জন্য নির্দিষ্ট পণ্য ‘গ্রিন চ্যানেল’ দিয়ে যাবে ৷ ফলে সে ক্ষেত্রে নামমাত্র নিয়ন্ত্রণের প্রয়োজন হবে ৷

এছাড়াও যে সব পণ্য সীমান্ত পেরিয়ে আয়ারল্যান্ডে প্রবেশ করবে, সেগুলির জন্য ‘রেড চ্যানেল’-এর মাধ্যমে আগের মতো শুল্ক সংক্রান্ত ছাড়পত্রের ব্যবস্থা করতে হবে ৷ ইইউ সেই তথ্যভাণ্ডারের উপর নজর রাখতে পারবে এবং পণ্য সংক্রান্ত নিয়ম পরিবর্তন করলে উত্তর আয়ারল্যান্ড ভেটো শক্তি প্রয়োগ করতে পারবে ৷ বিরোধ দেখা দিলে উত্তর আয়ারল্যান্ডের আদালতেই নিষ্পত্তির চেষ্টা করা হবে ৷ একেবারে শেষ উপায় হিসেবে ইউরোপীয় আদালতের হস্তক্ষেপ চাওয়া যেতে পারে ৷ ফলে একদিকে ব্রিটেনের ঐক্য ও অখণ্ডতা বজায় রেখেও ইইউ-র সাধারণ বাজারের সুরক্ষা সম্ভব হবে বলে দুই পক্ষ আশা করছে ৷

প্রায় তিন দশক ধরে হিংসার পর উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফেরাতে ‘গুড ফ্রাইডে’ চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এপ্রিল মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্ভবত মিলিত হবেন ৷ তার আগে ইইউ-র সঙ্গে এই চুক্তি কার্যকর করা সম্ভব হলে সুনাক এক ঢিলে ব্রাসেলস ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উন্নতি করে ব্রিটেনের বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করার পথ প্রশস্ত করতে পারবেন ৷

এদিকে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য জগত সোমবারের চুক্তির প্রশংসা করলেও সুনাকের সামনে কঠিন রাজনৈতিক বাধার আশঙ্কা রয়ে গেছে ৷

ক্ষমতায় আসার মাত্র চার মাসের মাথায় ঋষি সুনাক আপাতত ইইউ-র সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে পারলেও ‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক’ কার্যকর করার ক্ষেত্রে তার নিজের টোরি দলের কট্টর ব্রেক্সিটপন্থি অংশ এবং উত্তর আয়ারল্যান্ডের ব্রিটেন-পন্থি ডিইউপি দলের সহযোগিতা পাবেন কিনা, তা এখনো স্পষ্ট নয় ৷

এ বিষয়ে দল ও সরকারের মধ্যে ঐকমত্য অর্জিত না হলে প্রধানমন্ত্রী সুনাক দুর্বল হয়ে পড়বেন ৷ অন্যদিকে ডিইউপি প্রায় এক বছর ধরে উত্তর আয়ারল্যান্ডের সরকারে অংশ না নেবার সিদ্ধান্তে অটল থাকলে সেই প্রদেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা চলছে, তাও দূর হবে না৷ দুই পক্ষই নতুন বোঝাপড়ার খুঁটিনাটী বিষয়গুলো পরীক্ষা করে প্রতিক্রিয়া জানাবার আভাস দিয়েছে ৷ বাকি রাজনৈতিক দলগুলোও সেই প্রক্রিয়া শুরু করেছে ৷ তার পর সরকার সংসদের অনুমোদনের লক্ষ্যে ভোটগ্রহণের ব্যবস্থা করবে ৷

শেষ পর্যন্ত সুনাক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি কার্যকর করতে না পারলে শুধু তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে না, ব্রিটেনের সঙ্গে ইইউ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা সে দেশের অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করতে পারে ৷

আইরিশ বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ব্রিটেন ও ইইউ-এর মধ্যে এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, গুড ফ্রাইডে শান্তি চুক্তি টিকিয়ে রাখার লক্ষ্যে সেটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ ৷ সূত্র: বিবিসি, ডয়েচে ভেলে

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102