সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

কিশোরগঞ্জে ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী রাতেও জেগে থাকেন আপনাদের বাঁচানোর জন্য

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

দেশের মানুষকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতেও জেগে থাকেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

জনসভায় ওবায়দুল কাদের বলেন,  ‘ধৈর্য ধরুন, শেখ হাসিনার প্রতি আস্থা হারাবেন না। বঙ্গবন্ধুকন্যা দিনরাত পরিশ্রম করেন, রাতের বেলাও তিনি জেগে থাকেন আপনাদের বাঁচানোর জন্য। এই যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে, শেখ হাসিনা জেগে থাকেন দ্রব্যমূল্য সামাল দেওয়ার জন্য। শেখ হাসিনা জেগে থাকেন মানুষ যাতে ভালো থাকে।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে, কিন্তু কী করে খেলব? বিএনপি তো জানে নির্বাচনে এলে জামানত রাখা মুশকিল। বড় খারাপ অবস্থা।

তিনি বলেন, ‘বিএনপি মিছিল করে, পথ হারিয়ে পদযাত্রা। বিএনপির পদযাত্রা এখন দৈর্ঘ্যে কমে প্রস্থে বাড়ে। নেতারা সব প্রথম লাইনে চলে আসে, পেছনে কর্মী কমে যাচ্ছে। কী খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে। নির্বাচনে খেলতে চান? আসেন। আমরা প্রস্তুত, হাওরের মানুষ শেখ হাসিনা, নৌকা ও আওয়ামী লীগের পাশে আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মতিগতি খারাপ। এখন তারা (বিএনপি) দেখছে, নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব নয়। এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া। এদের হাতে আগুন সন্ত্রাস ও ভাঙচুরের রাজনীতি। শপথ নিতে হবে অগ্নিসন্ত্রাস করতে এলে যে হাতে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দেব। আমাদের শপথ, যে হাতে গাড়ি ও স্কুল-কলেজ ভাঙতে আসবে সেই হাত ভেঙে দেব। খেলা তাহলে হবে।

মিঠামইনবাসীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই হাওরের সন্তান রাষ্ট্রপতি আবদুল হামিদ আপনাদের গর্ব। কিন্তু কিছু পর সংবিধান অনুযায়ী তাকে যেতে হবে। কিন্তু আমরা তাকে ভুলব না। আমাদের নেত্রী খুবই শ্রদ্ধা করেন আপনাদের প্রিয় নেতা আবদুল হামিদকে। সারা দেশ তাকে শ্রদ্ধা করে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102