শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির বাড়িতে যেসব পদের খাবার খেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ১৯ পদ দিয়ে দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনানিবাসের আনুষ্ঠানিকতা শেষে আতিথেয়তা গ্রহণে রাষ্ট্রপতির কিশোরগঞ্জের বাড়িতে যান তিনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে স্পিডবোট ঘাটে রাষ্ট্রপতি নিজে অভ্যর্থনা জানিয়ে উপজেলা সদরের কামালপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যান বঙ্গবন্ধুকন্যাকে।

সেখানে দুপুরের খাবারের মেন্যুতে ছিল রুই মাছের দোপেঁয়াজা, কাতল মাছের দোপেঁয়াজা, চিতল মাছের দোপেঁয়াজা, আইড় মাছের দোপেঁয়াজা, পাবদা মাছের দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা ও কালিবাউস মাছের দোপেঁয়াজা।

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার আগে চলছে রান্নার কাজ। ছবি: সংগৃহীত

এছাড়া ছিল শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প ভুনা, বাছা মাছ ভুনা, রিটা মাছের ঝোল, পাংগাস মাছের ঝোল, মসুর ডাল, সালাদ এবং রসমালাই।

এর আগে, কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ২০ মিনিটে এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন।

আবদুল হামিদ সেনানিবাসটি ২৭৫ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান। সদীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন গেলেন। তার এই সফরকে কেন্দ্র করে হাওড়াঞ্চলে বিরাজ করছে উৎসমুখর পরিবেশ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102