সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন পুতিন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার দূতাবাস এই তথ্য জানিয়েছে।

এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমাদের দুই দেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। আমি আশা করি, আপনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন খাতে দুই দেশের গঠনমূলক সহযোগিতা আরও জোরালো হবে।

পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিন। মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে তিনি হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার পর তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করবেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102