সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

দূষিত শহরের তালিকায় আজও দ্বিতীয় রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

১৯৪ স্কোর নিয়ে আজও বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংস্থাটির তথ্যানুযায়ী, ঢাকার বাতাসের মান সোমবারের চেয়ে খারাপ হয়েছে। আজ সকাল ৯টায় আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার ১৫৬ স্কোর নিয়ে ঢাকা ছিল ১১তম অবস্থানে।

তবে এর আগে গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ২০০-এর বেশি স্কোর নিয়ে ঢাকার বায়ু ছিল খুবই অস্বাস্থ্যকর। কোনো কোনো দিন ৩০০-এর বেশি স্কোর নিয়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছায় ঢাকার বাতাস।

আজকের সকাল ৯টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

এছাড়া ১৬০ বা তার বেশি স্কোর নিয়ে চতুর্থ থেকে অষ্টম স্থানে রয়েছে ভারতের মুম্বাই, থাইল্যান্ডের চিয়াংমাই, চীনের সেনইয়াং ও উহান এবং নেপালের কাঠমান্ডু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)। তালিকানুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102