সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

পুরস্কার বিতরণীতে এমপি মানিক

শীঘ্রই শুরু সুরমা নদীর উপর সেতু নির্মাণ কাজ

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন
দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় ও সমুজ আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা সদরের মানিক নগর আবাসিক এলাকায় স্থাপিত মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকেলে  সমুজ আলী স্কুল এন্ড কলেজ মাঠে পৃথক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সলিলেন্দু কুমার তালুকদার এবং বিকেলে কলেজের অধ্যক্ষ অসীম মোদকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন  ছাতক-দোয়ারাবাজারের প্রতিটি ইউনিয়নে একাধিক উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ অঞ্চলের স্বাস্থ্য,শিক্ষা এবং যোগাযোগ উন্নয়নে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের সংস্কার কাজ শুরু হয়েছ। অতি শীঘ্রই সুরমা নদীর দোয়ারাবাজার অংশে সেতু নির্মানের কাজ শুরু হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আমীরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, বিনয় ভুষন পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিক উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইকবাল হোসেন বুলু, গোপিকা রঞ্জুন চক্রবর্তী বাচ্চু, সেনা সদস্য হারুনুর রশীদ প্রমুখ।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102