সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

আমির খসরু

দেশের মানুষ টানেলের শেষে আলো দেখতে পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির কঠিন বার্তার কারণে দেশের মানুষ টানেলের শেষে আলো দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে বিএনপি কঠিন বার্তা দিয়েছে। এ কারণে মানুষ উজ্জীবিত হয়েছে। তারা একটি টানেলের শেষে আলো দেখতে পাচ্ছে।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবি এবং কারাগারে যথাযথ চিকিৎসা না দিয়ে রিজভীর ওপর নির্যাতনের প্রতিবাদে’ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, কামরুজ্জামান রতন, হামিদুর রহমান হামিদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, আব্দুল খালেক, ওবায়দুর রহমান চন্দন, জাকির হোসেন রোকন, আকরামুল হাসান, ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

সুচিকিৎসা না দিয়ে কারাগারে রুহুল কবির রিজভীকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন আমান উল্লাহ আমান।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুরারোগ্য রোগে আক্রান্ত। সুষ্ঠু নির্বাচন না হলে এ রোগ থেকে তারা মুক্তি পাবে না।

জহির উদ্দিন স্বপন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজকে তৃণমূল পর্যায়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর যে কর্মসূচি চলছে, তা ধাপে ধাপে ঢাকামুখী হবে এবং ঢাকাকে স্তব্ধ করে দেবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘চলমান আন্দোলনে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।

ক্ষমতাসীনদের উদ্দেশে হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘যত চেষ্টাই করুন না কেন, জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না। গণআন্দোলনে ক্ষমতার পট পরিবর্তন হবেই। তখন পালানোর পথ পাবেন না।’

রকিবুল ইসলাম বকুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারকে বিদায় করতে হলে রাজপথ দখলে নিতে হবে। এজন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102