শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

৪৫ বছর পর

বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

৪৫ বছর পর বাংলাদেশে আবারো উদ্বোধন করা হয়েছে আর্জেন্টিনা দূতাবাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকায় দেশটির দূতাবাস উদ্বোধন করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন করেন।

আর্জেন্টিনা যে বছর প্রথম বিশ্বকাপ জেতে সে বছরই বন্ধ হয়ে যায় বাংলাদেশে দেশটির দূতাবাস।

এর আগে, ২০২২ সালের ১০ ডিসেম্বর সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেছিলেন, আর্জেন্টিনা ১৯৭৮ সাল থেকে বন্ধ থাকা বাংলাদেশে দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি নিয়ে কাজ করবে। প্রসঙ্গত, কাতারে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির দলকে বাংলাদেশ থেকে ব্যাপক সমর্থন দেয়া হলে দূতাবাস খোলার বিষয়টি আলোচনায় আসে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102