শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ইবিতে ৫ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে হল কর্তৃক গঠিত তদন্ত কমিটি। এ লক্ষ্যে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ। হল প্রশাসনের জরুরি সভা শেষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা চারটার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১ মার্চ দুপুর বারোটার মধ্যে বহিষ্কৃতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত পাঁচজন হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের একই সেশনের ইসরাত জাহান মীম, একই সেশনের ফাইন আর্টস বিভাগের হালিমা আক্তার উর্মী।

একইসাথে তাদের সবার বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনা হল সংযুক্তি বাতিলের বিষয়ে রেজিস্ট্রার বরাবর সুপারিশ প্রেরণ ও হালিমা আক্তার ঊর্মীর বিবৃতিতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের লক্ষ্যে প্রক্টর বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।

জরুরি সভায় হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের সভাপতিত্বে এ সময় হল কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহবায়ক ড. আহসানুল হক, সদস্য মৌমিতা আকতার, নুসরাত জাহান ও অন্যান্য হাউজ টিউটর উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102