শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। তবে হতাহতের খবর আসেনি। খবর আলজাজিরার।

প্রাথমিকভাবে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক পাঁচ বলা হলেও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই।

এছাড়া, আগে এর গভীরতা বলা হয়েছিল ১০ কিলোমিটার। কিন্তু তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। নতুন করে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধসে পড়েছে বেশ কিছু ভবন।

এর আগে গত ৬ ফেব্রিয়ারি আঘাত হানা ভূমিকম্পে শুধু তুরস্কের নিহতের সংখ্যা ৪৪ সহস্রাধিক। হাজার হাজার ভবন ধসে পড়েছে। সেই সঙ্গে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102