রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

বঙ্গবন্ধুর সমাধিতে ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ ৭ দেশের ৮ সামরিক কর্মকর্তার শ্রদ্ধা

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ সাত দেশের আট সামরিক কর্মকর্তা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করেন।

ukbdtv.com

সাত দেশের সামরিক কর্মকর্তারা হলেন- অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভার‌তের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমা‌রের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন। এ সময় সাত দেশের সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ukbdtv.com

পরে সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের আট সামরিক প্রতিনিধি ও তাদের পরিবারের মোট ২২ জন সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা সমাধিসৌধ এলাকা পরিদর্শন করেন।

এ সময় ডি‌জিএফআই-এর মহাপ‌রিচালক মেজর জেনা‌রেল হা‌মিদুল হক ব‌লেন, বাংলা‌দে‌শে কর্মরত সাম‌রিক প্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে বা‌র্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হি‌সে‌বে আজ দুপু‌রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছি। প‌রে সামরিক দলটি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন ভ্রমণে যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102