বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সাবিনাদের অলিম্পিক বাছাই মিয়ানমারে

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

২০২৪ প্যারিস অলিম্পিক গেমস নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের খেলা হবে মিয়ানমারে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এ তথ্য জানায়।

২০২৪ প্যারিস অলিম্পিক গেমস নারী ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে মিয়ানমার, ইরান ও মালদ্বীপের বিপক্ষে। খেলা হবে ৩ থেকে ১১ এপ্রিল।

বাংলাদেশ ৫ এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইরানের। ৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার এবং ১১ এপ্রিল শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে।

২০২০ টোকিও অলিম্পিকের বাছাই পর্বেও বাংলাদেশ গ্রুপের ম্যাচ হয়েছিল মিয়ানমারে। ওই আসরে বাংলাদেশের অন্য দুই দল ছিল ভারত ও নেপাল। বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল নেপালের বিপক্ষে এবং হেরেছিল ভারতের কাছে ৭-১ ও মিয়ানমারের কাছে ৫-০ গোলে।

অলিম্পিক বাছাইয়ের আগে সাবিনাদের জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সিঙ্গাপুর হোক বা কম্বোডিয়া- মার্চে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102