সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন বাংলাদেশ হবে না। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসছে এবং তার অধীনে নির্বাচন না হচ্ছে ততক্ষণ কোন নির্বাচন হতে দেয়া হবে না।

রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে।

বিডিআর বিদ্রোহের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারির ঘটনা যেন আর কোনদিন ঘটতে না আসতে পারে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে একটি গণবিপ্লব, গণ বিপ্লবের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য।

মেজর হাফিজের উদ্ধৃতি দিয়ে ফখরুল বলেন, মেজর হাফিজ খুব সুন্দর কথা বলেছেন- প্রতিবছর শুধু শোক দিবস পালন করব, প্রতিবছরের শুধু রোদন করব, তাতে কোন লাভ হবে না। আজকে বেরিয়ে আসতে হবে, কোথায় আমাদের সেই তরুণ, কোথায় আমাদের সেই যুবক, কোথায় আমাদের সেই ছাত্ররা যারা এই দেশে ইতিহাস তৈরি করেছে। যারা প্রতিটি সংকটময় মুহূর্তের সামনে এসেছে, দেশকে বাঁচাতে আজকে তাদেরকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আজকে গণমাধ্যম স্বাধীনভাবে লেখতে পারে না, সত্য প্রচার করতে পারে না। মানুষ প্রতিবাদ করতে পারে না। এ থেকে জাতিকে রক্ষা করতে হবে। আর এই দায়িত্ব শুধু বিএনপির একার নয়, সকল দেশপ্রেমিক দল ও নাগরিকদের এগিয়ে আসতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। সবাই একজোট হলে কোনো স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারেনি, ইতিহাস তাই বলে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও ঢাকা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102