সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

সাংবাদিকদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপিসহ সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

বিএনপিসহ সব দল ও জনগণের অংশগ্রহণের একটি নির্বাচন চায় সরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে নির্বাচন পর্যবেক্ষণে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত ‘ইলেকশন মনিটরিং ফোরামের’ সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিসহ সব দল ও জনগণের অংশগ্রহণের একটি নির্বাচন চায় সরকার। সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

তিনি বলেন, ইলেকশন মনিটরিং ফোরামসহ আন্তর্জাতিক যে কোনো সংস্থা চাইলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। বিএনপির নির্বাচন ভীতি পেয়ে বসেছে, তারপরও আশা করি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে ও একটি সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে।

হাছান মাহমুদ বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনের মাধ্যমে বিএনপির কেউ নেতা হোক তা তারেক রহমান চায় কিনা, তাও একটি প্রশ্ন।

তথ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সমস্ত দল যেন নির্বাচনে অংশ নেয়। আওয়ামী লীগের দায়িত্ব নয় কাউকে নির্বাচনে নিয়ে আসা। কিন্তু আমরা চাই বিএনপিসহ সব দল আসুক। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চায় সরকার। যে নির্বাচনে দেশের সব মানুষ উৎসাহ নিয়ে অংশ নিবে।

তথ্যমন্ত্রী‌ জানান, নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। যারা খেলার আয়োজন করে তাদের দায়িত্ব সব খেলোয়াড় দের খেলায় নিয়ে আসা। আমাদের দায়িত্ব না তাদের নিয়ে আসা। তবে আমার ফাঁক মাঠে গোল দিতে চাই না। তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগী করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102