শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

তুরস্ক-সিরিয়ায় ত্রাণ সহায়তা শেষে স্বদেশ ফেরত

নাদেল ক্যাপ ফাউন্ডেশন কতৃক সংবর্ধিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন
তুরস্ক-সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্যাপ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা বিতরণ শেষে দেশে ফিরলে ক্যাপ ফাউন্ডেশনের পেট্রোন ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সংবর্ধিত শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, তুরস্ক-সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তাৎক্ষনিকভাবে সেনাবাহিনীর একটি দল তুরস্কে গিয়ে উদ্বার কাজে সহযোগিতা করেছে। ক্যাপ ফাউন্ডেশন শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুস শহীদ মুহিত, ক্যাপ ফাউন্ডেশনের এডভাইজার ব্যারিষ্টার ময়নুল ইসলাম, সমাজ সেবক আরিফ আহমদ সুমন, ক্যাপ ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর দেলোওয়ার হোসেন, ক্যাপ ভলেন্টিয়ার দিপক অধিকারী, আব্দুল আজিজ মেহেদী, সুমন তালুকদার, তানিম আহমদ, ইমাদ আহমেদ রিজবী, সাদি আলম, সামি চৌধুরী, হাবিব উল্লাহ মাহবি, রুদ্র মজুমদার, শহিদ মামুন, সিমু, মাহফুজ ইকন, ফারহান, রাফিদ, তারেক  আহমেদ, পারভেজ প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102