সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

পুলিশ মহাপরিদর্শক

শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে সচেতন থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য যে কোনো নেতিবাচক কাজ থেকে বিরত ও সচেতন থাকতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন।

শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, তোমরাই হবে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের নাগরিক। তোমাদেরকে স্মার্ট বাংলাদেশের উপযোগী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রয়োজন রয়েছে।

IGP-3.jpg

তিনি বলেন, আমি বিশ্বাস করি, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেউ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং কিশোর অপরাধের সঙ্গে জড়িত নয়। কারণ এ প্রতিষ্ঠানে নৈতিকতার দিকে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষা দেওয়া হয়।

পুলিশপ্রধান বলেন, দেশে এক সময় স্বাধীনতার চেতনা বিলুপ্ত হওয়ার পথে ছিল। মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছিল, বঙ্গবন্ধুর আহ্বানে কীভাবে স্বাধীনতা যুদ্ধে এ দেশের মানুষ একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তা অনেকদিন ধরে মানুষের কাছে আলোচিত হতো না।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষাঙ্গনগুলোতে এখন বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষা দেওয়া হয়। আমাদের মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছে, তাদের গৌরবজ্জ্বল ভূমিকার কথা আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা দেওয়া হয়, যাতে তারাও আমাদের গর্বিত অর্জন স্বাধীনতার জন্য নিজেরা গর্ববোধ করতে পারে।

IGP-3.jpg

আইজিপি আরও বলেন, শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সফলভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এরইমধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা এবং সুনাম অক্ষুণ্ন রেখে চলেছে। প্রতিষ্ঠানটির ফলাফলও ঈর্ষণীয়। তিনি এজন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকসহ পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি কলেজের শিক্ষার্থীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ইত্যাদির ওপর এক মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102