বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্য আনাতোলীয় অঞ্চলের নিগদে প্রদেশে পাঁচ দশমিক তিন মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক। ওই ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুরস্কের দুর্যোগ সংস্থা এএফএডি জানিয়েছে, আজ স্থানীয় সময় দুপুর একটা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোর জেলায় অনুভূত হওয়া ভূ-কম্পনের গভীরতা ছিল সাত কিলোমিটার। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে যেখানে ভূমিকম্পটি আঘাত হেনেছিল, সেখান থেকে বোর জেলা ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102