বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

বিআইডিএস সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী

বাজার মনিটরিং বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

কিছুসংখ্যক ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। এছাড়া কয়েকটি বহুজাতিক কোম্পানির দখলে আমাদের বেশির ভাগ টয়লেট্রিজ পণ্যের বাজার। তাই বিভিন্ন অজুহাতে বাজার অস্থির হয়ে ওঠে বলে জানিয়েছেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী।

তাই যারা ভোক্তাদের স্বার্থরক্ষায় কাজ করছে, তাদের এ বিষয়ে নজরদারি করা প্রয়োজন। পাশাপাশি সরকারেরও বাজার মনিটরিং বাড়াতে হবে বলে মনে করেন তিনি। টয়লেট্রিজ পণ্যের বাজারে অস্থিরতার বিষয়ে ভোরের কাগজের সঙ্গে একান্ত আলাপচারিতায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক এ মহাপরিচালক এসব কথা বলেন। ড. মুজেরী বলেন, প্রতিটি পণ্যের দাম বিভিন্ন অজুহাতে বাড়ানো অব্যাহত রয়েছে। দাম বাড়ার কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে।

তিনি বলেন, আমাদের দেশে একটি বাজে প্রবণতা হচ্ছে- যখন কোনো একটি পণ্যের দাম বাড়ে, তখন অন্যসব পণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা চলে। এছাড়া আরো একটি ঐতিহ্য হচ্ছে, রমজান সামনে এলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়ার কারসাজি চলে অসাধু ব্যবসায়ীদের।

ড. মোস্তফা কে মুজেরী বলেন, আমাদের ব্যবসায়ীদের লোভস্ফীতি অনেক। তারা সুযোগ পেলে সুবিধা নিতে বসে থাকে। কোনো একটি সমস্যা দেখা দিলেই তারা নিজ থেকে দাম বাড়িয়ে দেয়। এজন্য বলব, সরকার কঠোর হলে এসব সুবিধাভোগী ব্যবসায়ী ভোক্তার পকেট কাটতে পারবে না। সামনে রমজান, ভোক্তারা স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারবেন। এছাড়া কারসাজি চক্রকে চিহ্নিত করে কঠোরভাবে দমন করতে হবে।

তিনি আরো বলেন, যারা ভোক্তাদের স্বার্থরক্ষায় কাজ করছে, তাদেরও উচিত এ বিষয়ে নজরদারি বাড়ানো। পাশাপাশি সরকারেরও বাজার মনিটরিং বাড়াতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102