সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

ট্রাম্পকে হত্যার হুমকি ইরানের শীর্ষ কমান্ডারের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ শত্রুতা চলছেই। সম্প্রতি আবার তা প্রকাশ্যে এল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাইছে ইরান।শুক্রবার এমনই হুমকি দিয়েছেন ইরানের সামরিক সংস্থা রেভোলি‌উশনারি গার্ডস-এর এরোস্পেস ফোর্সের প্রধান আমিরালি হাজিজাদেহ। ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সম্প্রতি ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার এক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। শুক্রবারই ‘পাভেহ’ নামের নতুন এই ক্রুস ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে দেশটি। নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের পরই হাজীজাদেহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছেন তারা।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে হাজিজাদেহ বলেন, ২০২০ সালে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানি হত্যা করে যুক্তরাষ্ট্র। তার পর থেকেই এর প্রতিশোধ নিতে চেয়েছে ইরান।

প্রতিশোধ নিতে কয়েক দিন পরে ইরাকে থাকা মার্কিন সেনাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলাও চালিয়েছিল ইরান। তাতে মারা গিয়েছিল একাধিক মার্কিন সেনা। যদিও সেই সেনাদের হত্যা করা ইরানের উদ্দেশ্য ছিল না।

ইরানের মতে, সোলেমানি হত্যার আসল দায় ট্রাম্পের, তাই ট্রাম্পকেই তারা হত্যা করতে চায়। আর সেই লক্ষ্য থেকে তারা সরে আসেনি!

হাজিজাদেহ আরও বলেন, আল্লাহর ইচ্ছা, আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। একই সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং যে সামরিক কমান্ডাররা সোলেইমানিকে হত্যার আদেশ জারি করেছিলেন তাদের হত্যা করা উচিত।

উল্লেখ্য, ইরানের নেতারা প্রায়ই সোলেইমানিকে হত্যার কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। সূত্র: রয়টার্স

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102