সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

গোপালগঞ্জে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প ও চারটি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এর আগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় যোগ দিতে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ভোর থেকেই কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। রং-বেরঙের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দিচ্ছেন। বাসন্তী রঙের শাড়ি ও সাদা টি-শার্ট পরে মিছিল নিয়ে নারী-পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ চার বছর পর তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন। এখানে বসে তিনি ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ইতিমধ্যেই জনসভায় স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া উপজেলার এ জনসভাটি স্মরণকালের স্মরণীয় জনসভায় রূপ নেবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ জনসভায় যোগ দিয়েছে।

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102