রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও এ সাত দফা বাস্তবায়নের দাবীতে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

ধর্ম যার যার, উৎসব সবার এই শ্লোগানকে  সামনে রেখে, সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাত দফা দাবিতে মশাল মিছিল করেছে হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।

২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যা ছয়টার সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাণীশংকৈল শাখা ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোরে মশাল মিছিল বের করে ডিগ্রী কলেজ গেট থেকে ফিরে চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাণীশংকৈল শাখার  সভাপতি ছবি কান্ত দেব,  সাধারণ সম্পাদক সাধন বসাক,  হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার  সভাপতি অমল কুমার রায় , সম্পাদক অনুপ বসাক, দোকান কর্মচারী সমিতির সভাপতি প্রদীপ বসাক , খোকন সরকার, পরিমল সরকার, সনজিৎ চক্রবর্তী,  মানিক রায়, মিন্টু রায়,  নির্মল রায়,  বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  সাধন বসাক জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত সাত দফা বাস্তবায়নের দাবিতে আজ দেশজুড়ে মশাল মিছিলের
অংশ হিসেবে রাণীশংকৈলে  বিক্ষোভ ও মশাল মিছিল  করছেন তারা এসময় সাত দফার সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা।

সাত দফা দাবি গুলো হলোঃ
১। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন।
২। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।
৩।   দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।
৪। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন।
৫। অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন ।
৬। পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন  আইনের যথাযথ বাস্তবায়ন।
৭। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন।

বক্তারা তাদের বক্তব্যে সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার  হুশিয়ারি দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102