রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো দুই বাংলার কবিতা উৎসব এতে অংশগ্রহণ করেন ভারত থেকে আসা ৩০ জন বিশিষ্ট কবি ও বাংলাদেশের ২৫ জন স্বনামধন্য লেখক ও কবি। গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠানটি আয়োজন করে নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের কয়েকজন বরেণ্য কবি ও পত্রিকার সম্পাদক। সভাপতিত্ব করেন অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। প্রধান অতিথি ফিতা কেটে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। সভাটি বিকাল তিনটায় আরম্ভ হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতের পরিবেশনার মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায বলেন বাংলা ভাষা হইল একটি ঐতিহ্যপূর্ণ ও সমৃদ্ধশালী ভাষা। এ ভাষাকে সংরক্ষণ করতে ও উপরে তুলে ধরার দায়িত্ব আমাদেরই। আজ বাংলা ভাষা থেকে যাত্রা, জারি, সারি আর ভাটিয়ালি গান হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে কালজয়ী বাংলা প্রবাদ বাক্য ও খনার বচন। তাই তিনি কবি ও লেখকদের উদ্দেশ্যে বলেন আপনারা বাংলা সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরুন – বাংলার ঐতিহ্য ও আত্মকথার কথা।

বাংলা ভাষা যেন বেঁচে থাকে সকল ভাষার রানী হয়ে যুগ যুগ ধরে। অনুষ্ঠানটি কবিতা, আবৃতি, নাচ ও গানে এক আনন্দময় মুখর পরিবেশ সৃষ্টি করেছিল। বাংলা ভাষায় বিশেষ অবদান অর্জনের জন্য বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন কবির হাতে তুলে দয়া হয় “মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৩”। পরে সভাপতির বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা কবি সাইফুর রহমান মিনা।