শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

যুদ্ধের বর্ষপূর্তিতে

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা পশ্চিমাদের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার দশম প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে মস্কোর ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে এসব পদক্ষেপকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছে মস্কো।’

শুক্রবার সন্ধ্যায় ব্রাসেলসসে ইইউ কাউন্সিলের ঘোষণা অনুসারে এই নিষেধাজ্ঞার পরিকল্পনায় রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়নকে আরও কঠিন করে তোলা হবে। পাশাপাশি এই প্যাকেজে রাশিয়ার রপ্তানি বাণিজ্যের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপসহ যুদ্ধে রাশিয়াকে সমর্থনকারী দেশ বিশেষ করে আগ্রাসনের পক্ষে প্রচারণা ও ইউক্রেন আক্রমণে ড্রোন সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।’

ইইউ প্রেসিডেন্সি এক টুইটার বার্তায় ঘোষণা দেয়, ইইউ সদস্য দেশগুলো যুদ্ধে ইউক্রেনকে জয়ী করতে সবচেয়ে শক্তিশালী ও সুদূরপ্রসারি নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন সব সসময় ইউক্রেনের জনগণের পাশে একতাবদ্ধ। যতোদিন প্রয়োজন আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব।’

রাশিয়ার ওপর সদ্য আরোপিত মার্কিন বিধিনিষেধের আওতায় রয়েছে, রুশ মালিকানাধীন ৩০টি প্রতিষ্ঠান এবং দুই শতাধিক নাগরিক। এদের মধ্যে মস্কোর বেশ কয়েকটি ব্যাংক, প্রযুক্তি কোম্পানি এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন। কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সম্পদ ব্লক করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এছাড়া তাদের সাথে মার্কিন নাগরিকদের ব্যবসার ক্ষেত্রেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।’

এদিকে, রুশ ডেপুটি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রেসিডেন্ট দফতরের কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ ১৯২ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে কানাডা। এরমধ্যে, অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকও রয়েছেন। একই সাথে বেশ কিছু রাসায়নিক আমদানিও বন্ধ করেছে ট্রুডো প্রশাসন। সূত্র: আলজাজিরা, বিবিসি, তাস নিউজ

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102