সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

কনকচাঁপা খেলাঘর আসর কতৃক

প্রবাসী সবিতা চৌধুরীকে সংবর্ধনা প্রদান

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন
ছাতক কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ে খেলাঘর আসরের প্রাক্তন সদস্য, কানাডা প্রবাসী সবিতা চৌধুরী ও তার স্বামী কিশোর চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। কনকচাঁপা খেলাঘর আসরের উদ্যোগে শুক্রবার সকালে কনকচাঁপা খেলাঘর আসরের প্রাক্তন সদস্য কানাডা প্রবাসী সবিতা চৌধুরী ও তার স্বামী কিশোর চৌধুরীকে এ সংবর্ধনা দেয়া হয়।
খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, কনকচাঁপা খেলাঘর আসরের সিনিয়র সহ সভাপতি, সুনামগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।
বক্তব্য রাখেন, শিক্ষিকা শাহানারা বেগম ডলি, খেলাঘর আসরের প্রাক্তন সদস্য শিখা দে, শিক্ষিকা ও প্রাক্তন সদস্য বাসবী চৌধুরী লিলি, রক্সি আচার্য, খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, আসরের সংগীত শিক্ষক অজিত কুমার দাস, নৃত্যের শিক্ষক ঈশিতা দাস, খেলাঘর আসরের প্রচার সম্পাদক আনসার মিয়া, সদস্য শাওন আচার্য প্রমূখ।
সংবর্ধনা শেষে সংগীত পরিবেশন করেন সংবর্ধিত অতিথি সবিতা চৌধুরী, খেলাঘর আসরের ক্ষুদে শিল্পী অর্থি আচার্য, নৃত্য পরিবেশন করেন নওশিন আজাদ নিশাত, দিয়া, কথা দাস বর্ষা, প্রিয়াম পাল, মুন দাস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102