ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) টেটিয়ারচর বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা।
উপজেলা জাতীয় পার্টির নেতা মাষ্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায়
প্রধান বক্তার বক্তব্যে রাখেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকা থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবুল লেইছ কাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি দিলবর আলী, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি শরিয়ত আলী তালুকদার প্রমুখ।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, দপ্তর সম্পাদক নজরুল আহমদ, মছনুম আলী, মাজেদ আলী সহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।