সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

দোয়ারাবাজারে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিতরনে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুনরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান শামীম চৌধুরীর

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন
দোয়ারাবাজারের মান্নারগাও ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত প্রচারপত্র বিতরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যত বাংলাদেশের রূপকল্প নিয়ে সাধারন মানুষের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মান্নারগাও ইউনিয়নের আমবাড়ি বাজার ও কাঠাখালি বাজারে প্রচারপত্র বিতরণ ও এক মতবিনিময়কালে শামীম আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের মহোৎসবে নতুন মাত্রা যুক্ত হয়েছে স্মার্ট বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার স্বপ্নে বিভোর। উন্নত বিশ্বের রোল মডেল বাংলাদেশের মানুষ এখন স্মার্ট বাংলাদেশে পদার্পনের অপেক্ষার প্রহর গুনছে। উন্নয়নের এ মহাগতি অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের মহা কারিগর জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর আহবান জানান তিনি।
এসময় দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক, দোহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক আজমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, নিজাম উদ্দিন, সিকন্দর আলী, জাহাঙ্গীর আলম রফিক, হাবিবুর রহমান শেখচান, শামসুল ইসলাম মাষ্টার, মজিদ মুল্লা, জাহাঙ্গীর আলম, আফিক আলী, মামুন মিয়া, ফয়সল আহমদ, যুবলীগ নেতা নজরুল চৌধুরী,  মিসবাহ উদ্দিন মিছহাক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, পৌর ছাত্রলীগের ষুগ্ম সাধারণ সম্পাদক রুবেল তালুকদার জনি, স্বেচ্ছাসেবলীগ নেতা আপন আহমদ, রুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সদস্য তোফায়েল আহমদ, ছাতক কলেজ ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, জুবায়ের আহমদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102