

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে ঢাকা। বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার বেলা ১১টা ৩৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৬৩। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া তালিকায় ২২৪ স্কোর নিয়ে প্রথম অবস্থানে পাকিস্তানের লাহর। ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। স্কোর ১৭৪ নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের আরেক শহর মুম্বাই।
সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ারের তথ্য বলছে, জানুয়ারি মাসে একদিনের জন্যও অস্বাস্থ্যকর অবস্থা থেকে নামেনি ঢাকার বায়ু। বরং বেশ কয়েকদিনই ঢাকার বায়ুমান ছিল চরম অস্বাস্থ্যকর পর্যায়ে। এর ধারাবাহিকতা চলছে ফেব্রুয়ারিতেও।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
নিউজ /এমএসএম