বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

দুটি পৃথক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে

বইমেলায় যাচ্ছেন না সেতুমন্ত্রী ও পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

বইমেলায় দুটি পৃথক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যাচ্ছেন না সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুই মন্ত্রণালয় থেকে পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বইমেলা ও পুলিশ সদরদপ্তরে বোমা হামলার হুমকি দিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ একটি চিঠি দেয়। বাংলা একাডেমির মহাপরিচালককে দেয়া হয় এই চিঠি।

এটি হাতে লেখা ছিল। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সই রয়েছে চিঠিতে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।

অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেলে একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দীপংকর বলেন, স্যারের (মন্ত্রী মো. শাহাব উদ্দিন) শরীর কিছুটা খারাপ, তাই আজকের অনুষ্ঠানে যেতে পারবেন না। তবে অনুষ্ঠানটি বাতিল হয়নি, শুধু মন্ত্রী অংশ নেবেন না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102