বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বিএসএমএমইউতে সব ফি পরিশোধ করা যাবে ‘নগদ’-এ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা নিতে আসা রোগীদের সব ধরনের চিকিৎসা ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্যের সভাকক্ষে হাসপাতালটির সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড ও বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বিএসএমএমইউ-এ সেবা নেয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের চিকিৎসা ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করার সুবিধা চালু হবে।

চুক্তিতে ‘নগদ’-এর পক্ষে স্বাক্ষর করেন নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষর করেন।

এ ছাড়া চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নগদ-এর কী-স্টেকহোল্ডার রিলেশন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ম্যানেজার নাকিব চৌধুরী উপস্থিত ছিলেন। বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক গৌর কুমার মিত্র এ সময় উপস্থিত ছিলেন।

‘নগদ’-এর সাথে চুক্তির বিষয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে চান, যেখানে আর্থিক লেনদেন হবে ক্যাশলেস, তারই ধারাবাহিকতায় আমরা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় লেনদেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে করতে চাই।’ তিনি বলেন, হাসপাতালে যেহেতু ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হয়, তাই বৈকালিক চিকিৎসা সেবার সময় ব্যাংক বন্ধ থাকার কারণে ক্যাশ টাকা হাতে হাতে লেনদেন করতে হয়। সেই জটিলতা এড়াতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে লেনদেন করলে স্বচ্ছতা ও ঝুঁকিমুক্ত হবে প্রক্রিয়াটি।

এ সময় নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, নগদ সব সময় কাজ করে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর সাথে নগদ-এর এই চুক্তি। এতে করে ক্যাশ লেনদেনের চেয়ে অনেক দ্রুততম সময়ে বিল পরিশোধ করা যাবে। ফলে ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইনের চাপ যেমন কমে আসবে, তেমন রোগী ও রোগীর স্বজনেরা দ্রুততম সময়ে বিল পরিশোধ করতে পারবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ফি পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদ-এর মাধ্যমে ঢাকা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ দেশের আরও বেশ কিছু নামকরা হাসপাতাল-এর বিল পরিশোধ করা যাচ্ছে। এ ছাড়া খুব সহজেই বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরনের সেবার ফি পরিশোধ করা যায় ‘নগদ’-এ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ও ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিলসহ আরও নানা ধরনের বিল পরিশোধ সেবা চালু রয়েছে ডাক বিভাগের এমএফএস প্রতিষ্ঠান নগদ-এ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102