রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ডিএনসিসি মেয়র কাপের উদ্বোধনীতে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধন হলো আজ বৃহস্পতিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিকেল ৩টায় শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল।

মেয়র কাপ মাদক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102