শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

সরকার একটা তামাশা শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার একটা তামাশা শুরু করেছে, আমরা যখন কোন কর্মসূচি ঘোষণা করি তখন কাদের সাহেবরা শান্তি মিছিলের নামে অশান্তি করছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ এ প্রতিবাদ সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, কাদের সাহেব সবসময় বলেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা বলব এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ মিলে আন্দোলনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত করেছেন খালেদা জিয়া। এখন আবার এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করে নির্বাচন করতে হবে।

প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর উওর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীসহ অনেক কেন্দ্রীয় নেতাদের ফ্যাসিবাদী সরকারের নির্দেশে জামিন দেয়া হচ্ছে না। কারণ রুহুল কবীর রিজভী ২৪ ঘণ্টা নয়াপল্টন থেকে সারাদেশে দলের কার্যক্রম পরিচালনা করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102