শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সাংবাদিকদের আইনমন্ত্রী

রাজনীতি করতে পারবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩২ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না, রাজনীতি করতে পারবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৩) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বেগম জিয়াকে মুক্তি দেয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না।

খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা উনার বিষয়, আমি উনাকে কী পরামর্শ দেব। আইনি পরামর্শ প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের কাজে লাগাতে পারে। নাহলে আমার কাছে চিঠি লিখুক। আনিসুল হক বলেন, আমাদের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102