সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

হাইকোর্ট

‘দুদক’ নিয়ে মাইজভান্ডারীর বক্তব্য ঠিক হয়নি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

‘দুদকের চামড়া ছিঁড়ে ফেলবো’ চট্টগ্রাম- ২ আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

দুদক নিয়ে মাইজভান্ডারীর মন্তব্য নজরে আনলে হাইকোর্ট আরও বলেন, আমরা সকলেই অসহিষ্ণু হয়ে পড়ছি। আমাদের যে ধরনের সভ্য হওয়া দরকার তা হতে পারিনি।

এসময় মাইজভান্ডারীর কাছে আদালতকে ব্যাখ্যা চাওয়ার কথা বললে দুদকের আইনজীবীকে হাইকোর্ট বলেন, যেহেতু মামলা হয়েছে এটা নিয়ে দুদকই কাজ করুক।

সাম্প্রতিক সময়ে মাইজভান্ডারীর দুই ছেলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তা নিয়ে দুদকের চামড়া ছিড়ে ফেলতে চান তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত সোমবার রাতে মাইজভান্ডারী শাহি ময়দানে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৪তম খোশরোজ শরিফ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চেনে নাই। যা তা কমেন্ট করছেন সহকারী পরিচালক। চামড়া সব ছিঁড়ে ফেলব। মাইজভান্ডারীর গায়ে হাত!

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে নজিবুল বশরের দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার এ দুই ছেলে হলেন তরীকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ আফতাবুল বশর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102