সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকালে আরকানসাসের বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির ফেডারেল এভিয়েশন অথরিটি জানায়, বিমানটি ওহিওতে জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই হালকা টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে একটি বিকট বিস্ফোরণের শব্দ ও পরে আরও কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। এছাড়া তিনি দুর্ঘটনাস্থল থেকে আগুনের শিখাও দেখতে পেয়েছেন। তবে কর্মকর্তারা জানান, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় জানা যায়নি।

তবে পাইলটসহ নিহতরা সবাই বিজ্ঞানভিত্তিক পরামর্শদাতা সিটিইএইচের কর্মী। প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পল ননি বলেন, ‘আমাদের সহকর্মীদের হারিয়ে যাওয়ার খবরে আমরা অবিশ্বাস্যভাবে দুঃখিত’।

দুর্ঘটনায় নিহতরা ওহাইওর একটি ধাতু কারখানায় বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে যাচ্ছিলেন। ওই ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102