রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ডিআইজি’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার পৌরসভার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট রেঞ্জ পুলিশের অভিবাবক মান্যবর ডিআইজি, সিলেট রেঞ্জ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

২২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে, পৌরসভার উদ্যোগে সিলেটরে ঞ্জের ডিআইজি মফিজ উদ্দিনের বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার নাগরিক বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপত্বিতে ও শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের সঞ্চলনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন  মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য  সৈয়দা জোহরা আলাউদ্দিন। জেলা প্রসাশক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন।

উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ও বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন পদবীর অফিসারসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিবৃন্দকে  পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিদায়ী ডিআইজি বলেন, চাকরি জীবনে পেশাদারিত্ব বজায় রেখে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করেছি। তিনি চাকরিকালে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবর্ধিত ব্যক্তির মফিজ উদ্দিন বলেন সিলেটের মানুষকে আমি খুব মিস করবো আমার চাকরির জীবনেরর একটি শ্রেষ্ট স্থান হলো মৌলভীবাজার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102