শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান

জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নানা কাজে ব্যস্ত হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনী সভা-সমাবেশ নিয়ে অতি মাত্রায় ব্যস্ত থাকতে হয়। জঙ্গিরা মনে করে এই সময়টা আইনশৃঙ্খলা বাহিনীর তাদের দিকে কম মনোযোগ দেবে। তাই জঙ্গি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বাস্তবায়নে উপযুক্ত সময় হিসেবে জাতীয় নির্বাচনের সময়কে বেছে নেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জঙ্গিবাদ নিয়ে কাজ করা ডিএমপির বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিসিটিসি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, তবে এখন নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ার সুযোগ নেই। কারণ জঙ্গি নিয়ে স্পেশালি কাজ করার জন্য পুলিশের কোনো স্পেশাল ইউনিট ছিল না। সিটিটিসির কাজ জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা। আমরা তা করে যাচ্ছি। তাই আসন্ন জাতীয় নির্বাচনে জঙ্গিরা তাদের আগের স্পেসটা (জায়গা) পাবে বলে আমি মনে করি না।

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা শামিন মাহফুজ ওরফে শামিন স্যার ওরফে মেন্ডিং মুরং সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শামিন মাহফুজ স্ত্রীসহ সপরিবারে নিখোঁজ রয়েছেন। তাকে গ্রেপ্তার করা গেলে নতুন জঙ্গি সংগঠন ভংগুর হয়ে যাবে বলে আশা করি।

পাহাড়ি উগ্রবাদী সংগঠন সংগঠনক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বোম দেশে না কি দেশের বাইরে পালিয়েছে জানতে চাইলে সিসিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, তার অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102