বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সেন্ট্রাল ফ্লোরিডা

মহানগর আ’লীগের উদ্যোগে অমর একুশ পালিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগ রবিবার ঐতিজ্যবাহী বোম্বে গ্রীলে অমর একুশের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

একুশ বাঙালি জাতির প্রেরণার অনির্বান শিখা । একুশ না হলে একাত্তর হতোনা । একুশের অঙ্কুরিত বীজ থেকে যুক্তফ্রন্টের মাধ্যমে ভাষার অধিকার ,স্বাধিকার আন্দোলন , শিক্ষা আন্দোলন ,গণ অভ্যুথান , সত্তরের নির্বাচন ,সাতই মার্চের ভাষণ , অসহযোগ আন্দোলন , স্বাধীনতা ঘোষনা ও অবশেষে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে ।

একুশের শহীদেরা বাঙালি শহীদের দীর্ঘ শোভাযাত্রার অগ্রপথিক । একুশ আমাদের স্বদেশ , মাতৃভূমি , জাতিসত্তা , মাতৃভাষা ফিরিয়ে দিয়েছে ।আদায় করে দিয়েছে বিশ্ব ভাষার স্বীকৃতিকে । ভাষার দাবিতে প্রথম বিদ্রোহ , প্রথম আত্মবলিদান , প্রথম বিজয় । একাত্তর বছর পূর্বে হাড়িয়ে যাওয়া সোনাঝরা সূর্যসন্তানদের স্মরণে শোকের প্রতীক কালো ব্যাজ , সাদা কালো শাড়ি ,কালো পাঞ্জাবী ধারণ করে অগণন মানুষের পদভারে বোম্বে চত্বরে মুখরিত হয় ।স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

পবিত্র কুরবান তেলাওয়াতে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।তারপর জাতীয় সংগীত এবং শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, অতঃপর ভাষা শহীদ সহ স্বাধীনতার শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।

রাষ্ট্র সমাজ ব্যক্তিজীবনে একুশের সর্ব ব্যাপী প্রভাব নিয়ে দৃষ্টিপাত করা হয় । একুশ আমাদের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় , ভাষা সংস্কৃতির বিকাশে যে আলো জ্বালিয়েছে গানে বর্ণনায় তা পরিস্ফুটিত হয় মনোরম সাংস্কৃতিক পর্বে । দেশপ্রেমের কালজয়ী গান দিয়ে দর্শকদের বিমোহিত করেন প্রখ্যাত শিল্পী তালাত চৌধুরী , পল্লী ইসলাম , বীর মুক্তিযোদ্ধা খসরু , লিপি এবং ফারজানা । ধারা বর্ণনায় যাদের দক্ষতা সকলকে উজ্জীবিত করে তারা হলেন জসীমউদ্দীন , সালেহ করিম ও স্নিগ্ধা লিপি খান |

আপ্যায়ন পরিতৃপ্তে ব্যাতিব্যাস্ত থাকেন শাহিদুল বাবু , রাকিবুল আলম , মাইনুল হক , শহীদ , জাহাঙ্গীর | দৃষ্টিনন্দন শহীদমিনার স্থাপন করেন জসীম করিম মুনির মিম | সার্বিক তত্বাবধানে মাহবুব মিলন , তোহা , রুমেল , ফখরুল আহসান শেলী , তাননি আহমেদ , নুসরাতুল ইসলাম , সফুরা খানম , মিসেস জসীম , মিসেস করিম , ইউনুস ও ইকবাল বিশেষ ভূমিকা রাখেন ।শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ , বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা , আনন্দ ধারা সাংস্কৃতিক গোষ্ঠী , বরিশাল বিভাগ সমিতি , মহিলা লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ।

শিল্পীদের অপূর্ব মূর্ছনায় সমবেত সংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ?…..” কালজয়ী গান সকলের অন্তরকে ছুঁয়ে দেয়। পরিশেষে সভাপতি মোয়াজ্জেম ইকবাল ভাষা শহীদ , স্বাধীনতা শহীদ , জাতির জনকের প্রতি শ্রদ্ধা অর্পণ করে , উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102