রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে

ভাষা শহীদদের প্রতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে সম্মান প্রদর্শন ও ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন।
শ্রদ্ধানিবদনে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উপ‌দেষ্টা‌ লন্ডন প্রবা‌সি কমিউ‌নি‌টি নেত্রী বিপাশা জান্নাত স্বপনা,উপ‌দেষ্টা বি‌শিষ্ট লেখক, ক‌বি ও সা‌হিত‌্যক আ‌য়েশা মু‌ন্নি, প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, সালমা আক্তার সু‌মি, সদস‌্য শেলু বড়ুয়া, সৈয়দা রু‌কিয়া সুলতানা, হা‌জেরা বেগম, তমাল বড়ুয়া, সৈয়দা রুজিনা আক্তার জুয়েলি, লাকী আক্তার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাদের ভোলেনি বাংলার মানুষ।
ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102