বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বাংলাদেশের রাষ্ট্রদূতকে রাশিয়ার তলব

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান

মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাধীন রুশ জাহাজগুলো বাংলাদেশ বন্দরে ভিড়তে না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তাকে তলব করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে রাশিয়ার বলা হয়েছে, তারা বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে, বাংলাদেশের ওই পদক্ষেপ দুই দেশের ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের’ সঙ্গে মানানসই নয়। এছাড়া, তা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

ঢাকা ও মস্কোর কূটনৈতিক সূত্রগুলোও রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102