শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

তুরস্ক থেকে ফিরলো বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

উদ্ধারকারী দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ সদস্য, ১০ জন চিকিৎসক ও ১২ জন ফায়ার সার্ভিস কর্মী।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিনের নেতৃত্বে দলটি তুরস্কে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

১০ ফেব্রুয়ারি সেখানে এক কিশোরীকে জীবিত এবং ৩ জনের মরদেহ উদ্ধার করে দলটি। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102