শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বরখাস্ত হয়ে

নতুন কোম্পানি খুলছেন গুগলের ৭ কর্মী

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোতে মন্দা চলছে। এই অবস্থায় ব্যয় কমাতে গণছাঁটাইয়ের পথে হেঁটেছে কোম্পানিগুলো। মেটা, টুইটার, আমাজনের মতো জায়ান্টরা ব্যাপক হারে কর্মীর সংখ্যা কমিয়েছে।

১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল। ছাঁটাইয়ের কোপ পড়া তাদের একজন হেনরি ক্রিক। বড় সংস্থায় শীর্ষ পদের কাজ হারিয়েও হতাশ হননি ক্রিক। বরং গুগলের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বরখাস্ত হওয়া আরও ছয়জন প্রাক্তন গুগলকর্মীকে সঙ্গে নিয়ে নতুন সংস্থা খুলতে যাচ্ছেন তিনি। লিঙ্কডইন পোস্টে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিক। যা ভাইরাল হয়েছে।

আগামী ছয় সপ্তাহের মধ্যে নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে যাচ্ছেন ক্রিক ও তার সহকর্মীরা।

লিঙ্কডইন পোস্টে ক্রিক জানিয়েছেন, গুগলের পক্ষ থেকে তাদের ৬০ দিন অর্থাৎ দুই মাসের নোটিশ দেওয়া হয়েছে। যার ৫২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে নতুন কোম্পানি তৈরির কাজ শেষ করতে চান তারা। আত্মবিশ্বাসী ক্রিকের কথায়, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, কঠোর পরিশ্রম জীবনকে অনেকদূর নিয়ে যায়। যদিও সাম্প্রতিক ঘটনা (গুগল থেকে বরখাস্ত হওয়া) সেই বিশ্বাসে চির ধরায়। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, জীবনের চ্যালেঞ্জগুলো অনন্য সুযোগও তৈরি করে।

পোস্টে ক্রিক ঘোষণা দিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ৬ জন দুরন্ত প্রাক্তন গুগলকর্মী। আমরা নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে চলেছি। হয়তো এটা সবচেয়ে খারাপ সময়। পাশাপাশি আকর্ষণীয় চ্যালেঞ্জও। সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102