রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ভাষা শহিদদের স্মরণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন ও‌ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা জনিত কারণে তিনি শহিদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন।

এর আগে ভাষা শহিদ ও বঙ্গবন্ধু এবং তার শহিদ পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে কুরআন খতম করা হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন‌ স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম।

এ সময় তিনি বলেন, আমরা বাংলা ভাষা পেয়েছি ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে।  তাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে।

মোনাজাতের মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশের কল্যাণ কামনা করা হয়। দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সব শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মো. সাহাবুদ্দিন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন (ইসি) তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। এরপর গেজেট প্রকাশ করে ইসি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102