মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

চিত্রনায়িকা জাহারা মিতুর

‘প্রেমিকার নাম কবিতা’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

চিত্রনায়িকার পাশাপাশি জাহারা মিতু একজন ভালো লেখকও। যার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন তিনি। সিনেমার জন্য লিখেছেন বেশ কিছু গান। শুধু তাই নয়, লেখার পাশাপাশি সুরও দিয়েছেন এই চিত্রনায়িকা। এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম কবিতার বই ‘প্রেমিকার নাম কবিতা’।

গতকাল সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাহারা মিতুর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। আমরা জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, সে ভালো লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকে।

তিনি আরও বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। বড় হতে হলে পড়তে হবে এবং আরও পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ারও কোনো বিকল্প নেই। বই হলো জীবনের পাল তোলা নৌকা। যতই পড়িবে ততই শিখিবে।’

মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ প্রকাশ হয়েছে দেশ পাবলিকেশন্সের ব্যানারে। আর এতে রয়েছে ১০০টি কবিতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102