বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপির কর্মসূচির উদ্দেশ্য গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির সব কর্মসূচির উদ্দেশ্যই হলো গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তারা (বিএনপি) যতই বিশৃঙ্খলা তৈরি করুক না কেন আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গণতন্ত্র নিশ্চিত করবে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি পদযাত্রা নামে বিশৃঙ্খলা করছে আর আওয়ামী লীগ জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন রাজনীতিতে আমরা প্রতিযোগিতা চাই প্রতিদ্বন্দ্বিতা নয়।

সেতুমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন কমিশন আগের থেকে সম্পূর্ণ আলাদা। এসময় তিনি বিএনপি নেত্রীর নির্বাচন নিয়েও কথা বলেন।

ওবাদুল কাদের আরো বলেন, বিএনপি আন্দোলনের সফলতা না পেয়ে বিশৃঙ্খলা ও সংঘাতের দিকে এগুচ্ছে। পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায় ডুবে আছে। নির্বাচন ছাড়া তাদের আর কোন বিকল্প পথ নেই।

সন্ত্রাসের শিক্ষা বিএনপির আগে থেকেই রয়েছে তাই যেকোনো মুহূর্তে তারা আবারও সংঘাত সৃষ্টি করতে পারে, তবে জনগণের নিরাপত্তায় আওয়ামী লীগের শক্ত অবস্থানের কথাও জানান সেতুমন্ত্রী।

বিদেশি চাপ সম্পর্কে কাদের বলেন, বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠেই দূতাবাস ও হাইকমিশনে নালিশ করতে যান। এজন্য মানুষ বিএনপিকে নালিশ পার্টি বলে। আওয়ামী লীগ সরকার নয়, বিএনপি চাপে আছে। ডোনাল্ড লু (মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী), মার্কিনিদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপির এখন হতাশা। আমরা চাপে নেই। আমরা সংবিধান অনুযায়ী চলছি। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে চিত্রনায়িকা কেয়া রচিত ‘প্রেমিকের নাম কবিতা’গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102